বাংলাদেশ ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

মিঠাপুকুরে আলোচিত আবু সায়াদ অরফে সাঈদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

‎মিঠাপুকুরে আলোচিত আবু সায়াদ হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে, মিঠাপুকুর থানা পুলিশ। গতকাল বুধবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সবুজ মিয়া (৩৯) তিনি উপজেলার ফুলচৌকি গ্রামের মৃত এছান পাইকাড়ের ছেলে।

জেলা পুলিশের সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়-এর সমন্বয়ে মিঠাপুকুর থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে নিহত আবু সায়াদের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়। এছাড়া রংপুর মহানগর এলাকা থেকে অভিযুক্তের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

‎পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আবু সায়াদকে হত্যা করা হয়।উল্লেখ্য, নিহত আবু সায়াদ ওরফে সাঈদ (৪১) কৃষিকাজের পাশাপাশি শাল্টিরহাট বাজারে গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত ৭ মে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের ধরধরা মোড় সংলগ্ন একটি আমবাগানের পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, রংপুর জেলা পুলিশ চুরি, ছিনতাই, ডাকাতি ও ক্লুলেস হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাঠপর্যায়ে থানা পুলিশ ও গোয়েন্দা শাখার নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

মিঠাপুকুরে আলোচিত আবু সায়াদ অরফে সাঈদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৭:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬