মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৪৫:০৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নির্বাচন ঘনিয়ে এলে বিএনপি নেতাদের আচরণ নিয়ে মন্তব্যে উত্তেজনা, জামায়াতের প্রতিবাদ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:১১
শেয়ার: mail
নির্বাচন ঘনিয়ে এলে বিএনপি নেতাদের আচরণ নিয়ে মন্তব্যে উত্তেজনা, জামায়াতের প্রতিবাদ

বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (ফাইল ছবি)

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ফখরুলের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক ও অসত্য বলে উল্লেখ করেন।

তিনি বলেন, রাজনৈতিক দেউলিয়াত্ব ও সস্তা জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। জামায়াতে ইসলামীকে তিনি একটি সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দলটি ধর্মকে কখনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না।

গোলাম পরওয়ার আরও বলেন, বিএনপি নেতারা সারা বছর ধর্মীয় কর্মকাণ্ডে অনাগ্রহী থাকলেও নির্বাচন ঘনিয়ে এলে তাদের ধর্মীয় আচরণে পরিবর্তন দেখা যায়—এ ধরনের অভিযোগ রাজনৈতিক ভণ্ডামির প্রকাশ।

তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী অতীতে সংসদ নির্বাচনে জনগণের ভোটে প্রতিনিধিত্ব পেয়েছে এবং ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে কাজ করে যাবে।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইস্যুতে জামায়াতকে জড়িয়ে দেওয়া বক্তব্যকেও তিনি পুরনো ও অসত্য আখ্যা দিয়ে বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, মিথ্যা ও কুৎসার মাধ্যমে রাজনীতি টেকসই হয় না। তাই ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

নির্বাচন ঘনিয়ে এলে বিএনপি নেতাদের আচরণ নিয়ে মন্তব্যে উত্তেজনা, জামায়াতের প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে