মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৮:৪১
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

হামলার প্রতিবাদে কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
হামলার প্রতিবাদে কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাস ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৫টি বাস ভাঙচুর করা হয় এবং প্রায় ২০ জন শ্রমিক আহত হন। তবে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে ১২ জন আহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন।

আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন একাধিক পরিবহন কর্মী, যাদের মধ্যে কেউ মারধর এবং কেউ বাস ভাঙচুরের ঘটনায় আহত হন বলে জানা গেছে। শ্রমিকদের অভিযোগ, রাতে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত বাসের ভেতরে থাকা কর্মীদের ওপর হামলা চালায়।

ঘটনার পর শ্রমিকরা নিরাপত্তা ও বিচার দাবিতে বিক্ষোভ করে এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত বোগদাদ ও আইদি পরিবহনের সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, অন্ধকারে হামলাকারীদের শনাক্ত করা যায়নি। এদিকে হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

হামলার প্রতিবাদে কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

বিস্তারিত কমেন্টে