বাংলাদেশ ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে সংঘটিত একটি বিমান ভূপাতিত করার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ এনেছে। এসব অভিযোগ ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি আকাশে দুটি বিমান ভূপাতিত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত।

মামলায় রাউল কাস্ত্রোসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। ভূপাতিত হওয়া বিমান দুটি কিউবান-আমেরিকান সংগঠন ‘ব্রাদারস টু দ্য রেসকিউ’-এর ছিল। ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজন নিহত হন। তখন কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।

বর্তমানে ৯৪ বছর বয়সী কাস্ত্রোর বিরুদ্ধে আনা অভিযোগে মার্কিন আদালতে বিচার কার্যক্রম চলবে। কিছু অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং হত্যার অভিযোগে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।

কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনগতভাবে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার স্বাধীনতা দিবস উপলক্ষে বার্তা দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও একটি নতুন কিউবার মধ্যে নতুন সম্পর্ক গড়তে চান।

সূত্র: বিবিসি

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

প্রকাশিত: ১২:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬