বাংলাদেশ ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

রাণীশংকৈল-এ কৃষি প্রযুক্তি মেলা শুরু

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর অঞ্চলে ‘টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’–এর আওতায় আয়োজিত এ মেলায় কৃষিক্ষেত্রে উদ্ভাবিত আধুনিক যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্টল উন্মুক্ত রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে না পারলে উৎপাদন ও আয় বৃদ্ধি সম্ভব নয়। টেকসই কৃষি উন্নয়নে আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আলাউদ্দিন শেখ এবং মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম মেলার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, কৃষক-কৃষাণীসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা পাবেন এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

রাণীশংকৈল-এ কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ০৯:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬