বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০২:৪৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

৯ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:১৫
শেয়ার: mail
৯ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার

দেশের ৯টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৬টি কলেজে অধ্যক্ষ, ২টিতে উপাধ্যক্ষ এবং ১টি কলেজে একইসঙ্গে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। তবে প্রজ্ঞাপনটি মূলত সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন কর্মকর্তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজ-এর অধ্যক্ষ হিসেবে রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া রাজধানীর পল্লবী সরকারি কলেজ-এর অধ্যক্ষ হিসেবে তাসলীমা আক্তার এবং বরিশালের টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ হিসেবে ড. ফোরকান মিয়া নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে মাগুরা সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ এবং রংপুর সরকারি সিটি কলেজেও নতুন অধ্যক্ষ পদায়ন করা হয়েছে।

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ-এ নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দুজনই নিয়োগ পেয়েছেন। পাশাপাশি টঙ্গী সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২০ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে তাদের স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

৯ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার

বিস্তারিত কমেন্টে