মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১৬:১৯
শিরোনাম
আজ থেকেই কার্যকর নতুন বাস ভাড়া, জানালেন মন্ত্রী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী আজ থেকেই কার্যকর নতুন বাস ভাড়া, জানালেন মন্ত্রী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪৬
শেয়ার: mail
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

নিহত মাহমুদুল হাসান

দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের ইয়ংইন শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মাহমুদ হাসান (২৪)। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা। তিনি দেশটির ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার ভোরে ইয়ংইন শহরের জেনগুং-রি এলাকায় একটি মোড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় মাহমুদ হাসান নিজেই গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন।

প্রতিবেদনে বলা হয়, দ্রুতগতির কারণে গাড়িটি একটি গোলচত্বর পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের সীমানা ও গাছে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।

দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ির ভেতরেই পুড়ে নিহত হন তিনি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি সাধারণ জ্বালানিচালিত ছিল, বৈদ্যুতিক গাড়ি নয়।

সহপাঠীদের তথ্য অনুযায়ী, মাহমুদ হাসান ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় যান। সম্প্রতি তিনি সেখানে ড্রাইভিং লাইসেন্সও অর্জন করেছিলেন।

নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে