মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৩:৪৫
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন শুরু করলো ডিএনসিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪১
শেয়ার: mail
মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন শুরু করলো ডিএনসিসি

সংগৃহীত ছবি

রাজধানীর পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ কমাতে ‘মিয়াওয়াকি’ পদ্ধতিতে বৃহৎ নগর বনায়ন প্রকল্পের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৮ মে) বিকেলে উত্তরা দিয়াবাড়ীর ১১ নম্বর লেকপাড়ের গ্রিনবেল্ট এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নগর জীবনে গাছের গুরুত্ব অপরিসীম। এই বনায়ন প্রকল্পকে ডিএনসিসি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি নগরবাসীর শারীরিক ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে সহায়ক হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রায় ২.৬০ একর জমিতে ৩৯ হাজার ৪০০টি গাছ রোপণ করা হবে। এতে ফলজ, ঔষধি ও কাঠজাতসহ প্রায় ২৫০ প্রজাতির দেশীয় গাছ থাকবে। এর আগে প্রথম ধাপে ১৪ হাজার গাছ রোপণ করা হয়েছে।

এই বনায়নে জাপানি মিয়াওয়াকি পদ্ধতির পাশাপাশি বায়োফিলিক ও বায়োমিমিক্রি ডিজাইন অনুসরণ করা হয়েছে। লেকপাড় ঘেঁষে হাঁটার পথ, উঁচু-নিচু টিলা এবং ঘন সবুজ পরিবেশ গড়ে তোলা হচ্ছে, যেখানে দর্শনার্থীরা ‘শিনরিন ইয়োকু’ বা বন স্নানের অভিজ্ঞতা নিতে পারবেন।

প্রকল্পে বন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা যুক্ত রয়েছে। এছাড়া কারিগরি সহায়তা ও বায়ুমান বিশ্লেষণে বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

ডিএনসিসি জানায়, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারা আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে প্রথম বছরে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মাধ্যমে নগরের বায়ুমান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ নগর অবকাঠামো গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানায় ডিএনসিসি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন শুরু করলো ডিএনসিসি

বিস্তারিত কমেন্টে