বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২০:১৭
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

হরমুজ ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আপত্তি, চীনের কঠোর অবস্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৩০
শেয়ার: mail
হরমুজ ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আপত্তি, চীনের কঠোর অবস্থান

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং। সংগৃহীত ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। বেইজিং বলছে, প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচন অনুপযুক্ত এবং এটি বর্তমান সংকট সমাধানে সহায়ক নয়।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং বলেন, হরমুজ পরিস্থিতি নিয়ে একপেশে অবস্থান নিয়ে কোনো প্রস্তাব পাস করা হলে তা সংকট আরও বাড়াতে পারে।

তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

নিরাপত্তা পরিষদে উত্থাপিত মার্কিন-বাহরাইন খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম।

বিশ্লেষকদের মতে, ভোটে উঠলে এ প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়তে পারে। এর আগে একই ধরনের একটি প্রস্তাবেও চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল।

জাতিসংঘভিত্তিক সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ফু চং বলেন, প্রস্তাবটির বিষয়বস্তু সঠিক নয় এবং বর্তমান সময়ও উপযুক্ত নয়। এমন পরিস্থিতিতে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত সংকটকে আরও জটিল করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।

সূত্র: রয়টার্স

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আপত্তি, চীনের কঠোর অবস্থান

বিস্তারিত কমেন্টে