বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০০:৫২
শিরোনাম
● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা

পাকিস্তানের সীমান্ত চৌকিতে ভয়াবহ হামলা, নিহত ৮ সেনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
পাকিস্তানের সীমান্ত চৌকিতে ভয়াবহ হামলা, নিহত ৮ সেনা

সীমান্ত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তসংলগ্ন একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন সেনা নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাজাউর জেলায় এ হামলা হয়। কর্মকর্তাদের বরাতে জানা যায়, প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে সামরিক চৌকিতে আঘাত করা হয়। এরপর শুরু হয় তীব্র গুলিবিনিময়।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রথমে কোয়াডকপ্টার দিয়ে আক্রমণ চালানো হয়, পরে বিস্ফোরকভর্তি গাড়িতে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর হামলাকারীরা চৌকিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

ঘটনাস্থলটি সীমান্ত পারাপার রোধে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল বলে জানা গেছে। হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে হামলাকারীদের সবাইকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

হামলার পর বাজাউর শহরজুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রায় ২০ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরবর্তীতে এলাকায় সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এর আগে গত কয়েক দিনে উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু এলাকায় আরও কয়েকটি হামলায় ২৫ জন এবং বেলুচিস্তানে পৃথক সংঘর্ষে পাঁচ সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, টিটিপি নেতারা আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানের সীমান্ত চৌকিতে ভয়াবহ হামলা, নিহত ৮ সেনা

বিস্তারিত কমেন্টে