শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫১:২৪
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

দেশজুড়ে প্রতিদিনের মতো আজও বিভিন্ন মন্ত্রণালয়, রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার (১৫ মে) রাজধানীকেন্দ্রিক গুরুত্বপূর্ণ কয়েকটি আয়োজনের তথ্য তুলে ধরা হলো—

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের আলোচনা সভা
সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিখাতের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

প্যারা স্পোর্টস কার্নিভাল বিকেলে
বিকেল ৩টায় গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হবে ‘প্রথম বাংলাদেশ প্যারা স্পোর্টস কার্নিভাল’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

মোহাম্মদপুরে মতবিনিময় সভা
বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনডিএম চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃক্ষরোপণ কর্মসূচি শাহবাগে
বেলা ১১টায় বঙ্গবাজার সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতাল মোড়ে শাহবাগ থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৫ মে ২০২৬ | Globe kalprakash.com

আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

বিস্তারিত কমেন্টে