মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১১:১৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শাপলা চত্বর মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৫৪
শেয়ার: mail
শাপলা চত্বর মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবু

দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু-কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৭ মে এ তিন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত আজ তাদের হাজিরের তারিখ নির্ধারণ করে।

প্রসিকিউশন পক্ষের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে আন্তর্জাতিকভাবে বক্তব্য দিয়েছেন। একই ঘটনায় একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার-প্রচারণায় ভূমিকার অভিযোগে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর নামও উঠে আসে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এ মামলায় আরও কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তাও কারাগারে রয়েছেন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর কেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহত হন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

শাপলা চত্বর মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবু

বিস্তারিত কমেন্টে