বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৪০:২৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর?

সংগৃহীত ছবি

ঢালিউড অভিনেতা ওমর সানীর একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের ‘মশা’ বলে উল্লেখ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি।’ একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’

তিনি কারও নাম উল্লেখ না করলেও পোস্টটি ঘিরে নেটিজেনদের অনেকেই ইঙ্গিত করেছেন সাম্প্রতিক সময়ে আলোচিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা–বিতর্কের দিকে, যেখানে অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগ ও সেন্সর সনদ বাতিলের ঘটনা সামনে আসে।

এর আগে চলতি মাসের শুরুতে এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, পরিচালক হাসান জাহাঙ্গীরের অনুরোধে অভিনেত্রী মৌসুমী ওই প্রজেক্টে কাজ করেছিলেন। পরে খরচ তোলার কথা বলে সেটিকে টেলিফিল্ম থেকে সিনেমায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী মৌসুমী। তিনি বলেন, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে উপস্থাপন করা তার জন্য অসম্মানজনক। পাশাপাশি পর্যাপ্ত ফুটেজ ছাড়াই কীভাবে সেন্সর ছাড়পত্র দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সব মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’–ঘিরে বিতর্ক এবং সংশ্লিষ্ট মন্তব্যগুলো চলচ্চিত্র অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ওমর সানী

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর?

বিস্তারিত কমেন্টে