বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:৫১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৩০
শেয়ার: mail
মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল

সংগৃহীত ছবি

আগামী ১৫ মে (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক হাসান জাহাঙ্গীরের সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। তবে মুক্তির এক দিন আগেই ছবিটির সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তিনি জানান, শুরুতে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলেও তখন কোনো আপত্তি ছিল না। পরে প্রজেক্টে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিতভাবে অভিযোগ জানানোর পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হয়।

অভিযোগ অনুযায়ী, জেবা জান্নাতকে শুরুতে নাটকের কাজ হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি তোলেন। এছাড়া তার সঙ্গে চলচ্চিত্রের আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এই প্রেক্ষিতে তার আপত্তির ভিত্তিতে সিনেমাটির সেন্সর সনদ বাতিল করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে জেবা জান্নাতও দাবি করেন, তাকে নাটকের কাজ হিসেবে যুক্ত করা হয়েছিল। শুটিং চলাকালে তিনি জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে, এরপর থেকেই তিনি আপত্তি জানান।

এদিকে সিনেমাটিতে অভিনেত্রী মৌসুমীও অভিনয় করেছেন। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল

বিস্তারিত কমেন্টে