রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০৩:৪২
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

রেফারিদের কারণেই ৭টি শিরোপা হারিয়েছে রিয়াল: পেরেজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৩৬
শেয়ার: mail
রেফারিদের কারণেই ৭টি শিরোপা হারিয়েছে রিয়াল: পেরেজ

সংগৃহীত ছবি

স্প্যানিশ ফুটবলে রেফারিং বিতর্ক নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি দাবি করেছেন, রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণেই একাধিক শিরোপা হারাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

সভাপতি পদ ছাড়ার গুঞ্জনের মধ্যেই হঠাৎ সংবাদ সম্মেলনে হাজির হয়ে সব জল্পনা উড়িয়ে দেন পেরেজ। একইসঙ্গে তিনি জানান, নতুন নির্বাচনেও সভাপতি পদে লড়ার ইচ্ছা রয়েছে তার।

সংবাদ সম্মেলনে স্প্যানিশ ফুটবলের বহুল আলোচিত ‘নেগ্রেইরা কেলেঙ্কারি’ প্রসঙ্গ টেনে পেরেজ বলেন, এটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিগুলোর একটি। তার ভাষায়, ‘আমি মাত্র ৭টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লা লীগা জিতেছি। অথচ আরও ৭টি লিগ শিরোপা আমাদের কাছ থেকে চুরি করা হয়েছে।’

এ সময় দলীয় অন্দরমহলের বিভিন্ন গুঞ্জন নিয়েও কথা বলেন রিয়াল সভাপতি। ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির কথিত হাতাহাতির বিষয়েও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া নিজের শারীরিক অবস্থা নিয়েও মুখ খোলেন ৭৯ বছর বয়সী পেরেজ। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

রেফারিদের কারণেই ৭টি শিরোপা হারিয়েছে রিয়াল: পেরেজ

বিস্তারিত কমেন্টে