শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৫:৪১

পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

সংগৃহীত ছবি

ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া ব্যবসায়িক সফরে পর্তুগালে পৌঁছালে তাকে সংবর্ধনা জানায় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, জাতীয় রাজনীতি, প্রবাসী কল্যাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। তিনি বক্তব্যে প্রবাসীদের দেশপ্রেম, ব্রাহ্মণবাড়িয়ার প্রতি তাদের আন্তরিকতা এবং জাতীয় রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কে নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী ও বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, পর্তুগাল বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর ও গাফফার আহমেদ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল, পর্তুগাল যুবদল নেতা এস এম কাউসার আলমসহ জাসাস, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হাসান।

সংবর্ধনা অনুষ্ঠানে কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না, তারা দেশের অর্থনীতি, ভাবমূর্তি ও উন্নয়নের অন্যতম শক্তি। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক ও কর্মসংস্থানসমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীরা যে সুনাম অর্জন করেছেন, তা দেশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। পরে তিনি প্রবাসীদের সঙ্গে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে