বাংলাদেশ ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক Logo এক পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু Logo রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নেতৃত্বে খালিদ-সুরাইয়া Logo শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে বেরোবি শিক্ষার্থীর উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ Logo তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা

বিরল হান্টা ভাইরাস নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি - রয়টার্স

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদতরীতে বিরল হান্টা ভাইরাস সংক্রমণের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর প্রকাশের পর আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার মাদ্রিদে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, বিরল এই ভাইরাস মোকাবিলায় সতর্কতা এখনও অব্যাহত রাখতে হবে।

তবে তিনি জানান, এখন পর্যন্ত এটি বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। জনস্বাস্থ্যের ঝুঁকিও বর্তমানে সীমিত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, এমভি হন্ডিয়াস নামের প্রমোদতরীতে ভাইরাস সংক্রমণের পর গত কয়েক দিনে ১২০ জনের বেশি যাত্রী ও নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। নিজ নিজ দেশে ফেরার পর বিভিন্ন দেশ আলাদা স্বাস্থ্যবিধি অনুসরণ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের ৪২ দিন পর্যন্ত স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখার সুপারিশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে, মার্কিন নাগরিকদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিন নাও হতে পারে।

এদিকে জাহাজটিকে কোথায় নোঙর করতে দেওয়া হবে এবং যাত্রীদের চিকিৎসার দায়িত্ব কোন দেশ নেবে—তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক জটিলতাও দেখা দিয়েছে।

প্রথমে কেপ ভার্দে জাহাজটিকে বন্দরে প্রবেশের অনুমতি না দিলে উপকূলে নোঙর করা অবস্থায় থেকেই অসুস্থ কয়েকজন যাত্রীকে ইউরোপে সরিয়ে নেওয়া হয়। পরে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে জাহাজটিকে নোঙরের অনুমতি দেয়।

তবে স্থানীয় আঞ্চলিক সরকার এ সিদ্ধান্তের বিরোধিতা করে। এ প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের প্রয়োজন ভয় নয়, বরং সহযোগিতা ও সংহতি।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬
বিরল হান্টা ভাইরাস নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জনপ্রিয় সংবাদ

১০ পিস ইয়াবাসহ যুবক আটক

বিরল হান্টা ভাইরাস নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ০৪:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬