বাংলাদেশ ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের তথ্য সরকারের কাছে রয়েছে এবং তা প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হবে।

মঙ্গলবার (১২ মে) ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১৬৬১১৩ হটলাইনে জানানোর অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে।

এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সম্মতি দিয়েছে বলেও জানান তিনি।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬