বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৯:১৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

অবশেষে মুক্তির পথে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
অবশেষে মুক্তির পথে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’

সংগৃহীত ছবি

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়-এর বহুল প্রতীক্ষিত শেষ সিনেমা ‘জন নয়াগণ’ মুক্তির দ্বারপ্রান্তে। প্রযোজকের ইঙ্গিত অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পাওয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ বলেন, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং খুব শিগগিরই সুখবর আসতে পারে।

থালাপতি বিজয় আগেই ঘোষণা দিয়েছেন, ‘জন নয়াগণ’ই হবে তার শেষ সিনেমা। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেবেন। সম্প্রতি তামিলনাড়ুর রাজনৈতিক পরিবেশকে কেন্দ্র করে সিনেমা মুক্তির সময় নিয়েও আলোচনা চলছে।

প্রযোজক আরও জানান, বিজয় অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও প্রতিশ্রুতিশীল একজন শিল্পী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেন তিনি।

তবে সিনেমাটি ঘিরে বিতর্কও কম নয়। মুক্তির আগেই ‘জন নয়াগণ’ অনলাইনে ফাঁস হয়ে যায়, যার ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজয়ের এই শেষ সিনেমা, যা তার অভিনয় ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

অবশেষে মুক্তির পথে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’

বিস্তারিত কমেন্টে