রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৪:১৪

ট্রাইব্যুনালে বিএনপির নতুন অভিযোগ, ২২৭৬ নেতাকর্মী গুম-খুনের তদন্ত দাবি

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
ট্রাইব্যুনালে বিএনপির নতুন অভিযোগ, ২২৭৬ নেতাকর্মী গুম-খুনের তদন্ত দাবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণ, গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় অভিযোগ দাখিল করেছে দলটি। অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন এবং মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

অভিযোগে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গুম ও হত্যার ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারিও একই ধরনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছিল বিএনপি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় নতুন করে আবারও অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

ট্রাইব্যুনালে বিএনপির নতুন অভিযোগ, ২২৭৬ নেতাকর্মী গুম-খুনের তদন্ত দাবি

বিস্তারিত কমেন্টে