যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমার্শিয়াল বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ মে ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ০৯ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১০ মে ২০২৬
পদ: ডেপুটি জেনারেল ম্যানেজার
বিভাগ: কমার্শিয়াল
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদন শুরু: ১০ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৯ জুন ২০২৬
আবেদন মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: https://jamunagroup.com.bd
যোগ্যতা ও শর্ত
প্রার্থীদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এমবিএ অথবা ফিন্যান্স ও ব্যাংকিং কিংবা অ্যাকাউন্টিংয়ে এমবিএম ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের আমদানি-রপ্তানি আইন, শুল্ক পদ্ধতি, ভ্যাট এবং ব্যাংকিং কমপ্লায়েন্স বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। কর্মস্থল ঢাকা।
চাকরির ধরন ও সুবিধা
এটি ফুলটাইম অফিস ভিত্তিক চাকরি। বেতন আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে প্রদান করা হবে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও থাকবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক যমুনা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























