মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫২:৪৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:৪৬
শেয়ার: mail
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেছে জেলা প্রশাসন। অদ্য ১০ মে (রবিবার) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়।

পিরোজপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অনুদানের এই চেকগুলো তুলে দেন।
চেক বিতরণকালে জেলা প্রশাসক মহোদয় বলেন, “ব্যবসায়ীরা একটি এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি।

অগ্নিকাণ্ডে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসন সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতে এই ব্যবসায়ীরা যাতে পুনরায় তাদের কর্মসংস্থান শুরু করতে পারেন, তার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় ক্ষতিগ্রস্তদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। তিনি বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অগ্নিকাণ্ড রোধে সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া ব্যবসায়ীরা জেলা প্রশাসনের এই দ্রুত উদ্যোগ এবং মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

বিস্তারিত কমেন্টে