বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২১:৪৬
শিরোনাম
● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় রাজধানীর মগবাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবারও বিতরণ করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সালেহ মো. আদনান বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

তিনি জানান, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব চৌধুরী, সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক ও মো. রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বিস্তারিত কমেন্টে