ত্রদলের পিটুনির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার গভীর রাতে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ।
এর আগে সোমবার রাতে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। একই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।
উপাচার্য জানান, প্রাথমিকভাবে পাওয়া অভিযোগের ভিত্তিতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কারও বিরুদ্ধে নৈরাজ্য বা নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিললে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কয়েকজন কর্মকর্তা একসময় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। বিশেষ করে রেজোয়ান নামের এক শিক্ষার্থীর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটকের সঙ্গে কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। কার্যক্রম