বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১১:২০
শিরোনাম
● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৪০
শেয়ার: mail
শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

চট্টগ্রামে শ্রমিক কল্যাণ তহবিলের ৫৩ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৩২৪ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরীর বন্দরটিলায় সংগঠনটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর ১৪৪১-এর অধীনে শ্রমিকদের কল্যাণ তহবিলের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. হারুনকে মৃত দেখিয়ে তহবিলের অর্থ আত্মসাৎ করা হয়েছে। ২০০৩ সালে তাকে অপহরণ করে এক মাস ১০ দিন নির্যাতনের পর ভুল তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছিল বলেও দাবি করেন তারা।

মানববন্ধন থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাগর, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, কার্যকরী সহ-সভাপতি শফিউল মুস্তাফা শামীম, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. হারুন উর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, অর্থ সম্পাদক মো. ওয়াসিফ, লাইন সম্পাদক আবু তাহের জাফর ও মো. ইরফান এবং অফিস সম্পাদক মো. ইসমাইলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

বিস্তারিত কমেন্টে