শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৩:৪৪
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

নবনির্বাচিত এমপি মির্জা ফয়সাল আমিনের সঙ্গে রুহিয়া সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
নবনির্বাচিত এমপি মির্জা ফয়সাল আমিনের সঙ্গে রুহিয়া সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বৈঠককালে এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীন ও পেশাদার পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন বলেন, অঞ্চলের সামগ্রিক অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা সমাজের চিত্র বদলে দিতে পারে। এলাকার যেকোনো সমস্যা ও সম্ভাবনার কথা তাঁদের জানালে জনগণের স্বার্থে তা দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যনির্বাহী সদস্য কুদরত আলী ও সুমন আলীসহ অনেকে।

সৌজন্য সাক্ষাৎ শেষে রুহিয়া অঞ্চলের অবহেলিত জনপদের উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নবনির্বাচিত এমপি মির্জা ফয়সাল আমিনের সঙ্গে রুহিয়া সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে