বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৬:২৪
শিরোনাম
● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস

১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থার মাশুল দিতে হচ্ছে দেশকে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থার মাশুল দিতে হচ্ছে দেশকে: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশকে গত ১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থার মাশুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রিনিউয়েবল এনার্জি ফেস্টে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘বিকল্প এলএনজি আমদানির লক্ষ্যে আলজেরিয়াসহ বিভিন্ন দেশে যোগাযোগ অব্যাহত রয়েছে। সাত-আট মাসে এলএনজি কিনতে ব্যয় হয়েছে বিলিয়ন ডলারের বেশি।’

পল্লী বিদ্যুতের লাইনে ফল্ট ডিটেক্টর না থাকায় ত্রুটি সারাতে সময় লাগছে এবং লোডশেডিং বাড়ছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ।

তিনি আরও জানান, সেচকাজ সৌরবিদ্যুতের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিগত সরকারের অপরিকল্পিত কুইক রেন্টাল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে বলেও জানান মন্ত্রী।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ বুঝতে হলে জানতে হবে অতীতের ঘটনাপ্রবাহ। আগামী অধিবেশনে বিশেষ জ্বালানি আইন চূড়ান্ত হবে।’

সৌরবিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নভেম্বর থেকে শুরু হবে সোলার এক্সিবিশন।’

এদিকে বাস্তব কারণেই লোডশেডিং হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচিত সরকারকে বোঝার কেউ নেই।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থার মাশুল দিতে হচ্ছে দেশকে: জ্বালানিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে