বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৮:৪৬
শিরোনাম
● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা, সন্ধ্যা ৭টার পর নতুন নির্দেশনা ● প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ● মণিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ● রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন ● দেবিদ্বারে বিএনপির নেতা-কর্মীদের যৌথ দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন: ‘বিভাজন কাটিয়ে ঐক্যের বার্তা’ ● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা, সন্ধ্যা ৭টার পর নতুন নির্দেশনা ● প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ● মণিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ● রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন ● দেবিদ্বারে বিএনপির নেতা-কর্মীদের যৌথ দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন: ‘বিভাজন কাটিয়ে ঐক্যের বার্তা’

রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪০
শেয়ার: mail
রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় সামাজিক জায়গা দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গাজির বাড়ির এলাকাবাসী। অন্যদিকে একই জায়গা নিজের কেনা সম্পত্তি দাবি করে দুপুরে সংবাদ সম্মেলন করেছেন জমির ক্রেতা রবিউল ইসলাম বাবু।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আবুল হাশেম তালুকদার, জসিম উদ্দিন তালুকদার, হারুনুর রশীদ মাসুদ, মাওলানা শফিউল কাদের, ইদ্রিস তালুকদার, আমাতুর নুর বেগম ও জাহেদুল ইসলাম খোকন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রবিউল ইসলাম বাবু কিশোর গ্যাং নিয়ে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক সামাজিক জায়গা দখলের চেষ্টা করেছেন। এ সময় সেখানে চারটি গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, সামাজিক জায়গা দখলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। পাশাপাশি সামাজিক জায়গার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে জায়গা কেনার দাবি

অন্যদিকে একই বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করেন রবিউল ইসলাম বাবু। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জায়গাটি তিনি কিনে নিয়েছেন। নিজের কেনা জায়গা বুঝে নিতে গেলে তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় এক পক্ষ জায়গাটিকে সামাজিক জায়গা দাবি করে দখলচেষ্টার অভিযোগ তুলেছে, অন্যদিকে রবিউল ইসলাম বাবু জায়গাটি নিজের কেনা সম্পত্তি বলে দাবি করেছেন। জায়গাটির প্রকৃত মালিকানা ও বিরোধের বিষয়টি নির্ধারণে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে