বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৯:৪২
শিরোনাম
● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা, সন্ধ্যা ৭টার পর নতুন নির্দেশনা ● প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ● মণিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ● রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন ● দেবিদ্বারে বিএনপির নেতা-কর্মীদের যৌথ দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন: ‘বিভাজন কাটিয়ে ঐক্যের বার্তা’ ● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা, সন্ধ্যা ৭টার পর নতুন নির্দেশনা ● প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ● মণিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ● রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন ● দেবিদ্বারে বিএনপির নেতা-কর্মীদের যৌথ দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন: ‘বিভাজন কাটিয়ে ঐক্যের বার্তা’

প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪৬
শেয়ার: mail
প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহার ও ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বান্দরবান পার্বত্য জেলার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবার জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা দেবে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। এ সময় তিনি উৎসব উদ্‌যাপন পরিষদ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, বিহার পরিচালনা কমিটির প্রতিনিধিরা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে