বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৬:২৫
শিরোনাম
● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা, সন্ধ্যা ৭টার পর নতুন নির্দেশনা ● প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ● মণিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ● রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন ● দেবিদ্বারে বিএনপির নেতা-কর্মীদের যৌথ দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন: ‘বিভাজন কাটিয়ে ঐক্যের বার্তা’ ● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা, সন্ধ্যা ৭টার পর নতুন নির্দেশনা ● প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ● মণিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ● রাঙ্গুনিয়ায় সামাজিক জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, পাল্টা সংবাদ সম্মেলন ● দেবিদ্বারে বিএনপির নেতা-কর্মীদের যৌথ দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন: ‘বিভাজন কাটিয়ে ঐক্যের বার্তা’

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা করেছে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুরে জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থান রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট ও পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মসূচিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন ও নৌ আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া যাবে না।

তাঁরা আরও বলেন, নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি নৌযানে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট নৌ আইন কঠোরভাবে মেনে চলতে হবে। এ ক্ষেত্রে নৌযানের চালক ও মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি এবং সদস্য মো. শাহ আলম ও মো. ইমরান।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারী ও চালকেরা। তাঁদের মতে, নিয়মিত এমন প্রচারণা চালানো হলে সড়ক ও নৌপথে দুর্ঘটনা কমাতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়বে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

বিস্তারিত কমেন্টে