গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে কোরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৬২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে কোরআনের ছবক প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা শাহ আলম ফয়জি হাফিযাহুল্লাহ ছাত্র-অভিভাবকদের উদ্দেশে ইসলামী শিক্ষার গুরুত্ব, কোরআন মুখস্থ করার ফজিলত এবং আদর্শ জীবন গঠনে আল-কোরআনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার সার্বিক উন্নতি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।