ভোট চুরি ও ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুতে পিপলস ট্রাইব্যুনাল নামের একটি কর্মসূচিতে যোগ দেন তাঁরা।
বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ধ্রুব রাঠী বলেন, মোদির সঙ্গে শুধু তাঁর একার নয়, ভারতের সব নাগরিকের সমস্যা। এ ছাড়া ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম মুছে দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাঠী বলেন, ‘এটি আমার প্রথম আন্দোলন। গতকাল ভারতে পৌঁছানোর পর সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছিল, রাঠী দেশে এসেছে সরকার পরিবর্তনের জন্য। নরেন্দ্র মোদি ভাবছেন, তাঁর সঙ্গে আমার সমস্যা আছে। কিন্তু তাঁর সঙ্গে পুরো জাতির সমস্যা আছে।’
বিক্ষোভকারীদের দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী বলেও উল্লেখ করেন তিনি। রাঠী বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, এই আন্দোলন কোনো দলকে সমর্থন দেওয়ার জন্য নয়। এটি প্রত্যেক নাগরিকের অধিকার। এখানে যেসব বিক্ষোভকারী আছেন, তাঁরা সবাই সবচেয়ে বড় জাতীয়তাবাদী।’
সূত্র: দ্য হিন্দু
kalprakash.com/IM