মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১০:৪৪
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

হাসিনাকে ফেরত দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই, আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:০০
শেয়ার: mail
হাসিনাকে ফেরত দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই, আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে।

আজ শনিবার (৩ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাঁকে নিতে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাঁকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়। ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তাই বিকল্প কোনো পরিস্থিতির কথাও তখন ভারত ভাবেনি।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।

শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় ত্রিবেদী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে দুই দেশের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

হাসিনাকে ফেরত দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই, আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

বিস্তারিত কমেন্টে