বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৩:৫০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

পুজোয় আসছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এ ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা ইতোমধ্যে তুঙ্গে। সম্প্রতি ত্রিপুরায় ছবির প্রচারে গিয়েছিলেন তাঁরা। সেখানে হাজির হয়েছিলেন ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যও। কিন্তু সেখানে সহশিল্পী বা নায়িকাদের সঙ্গে অতিরঞ্জিত আচরণ করেছেন দেব, এমনটাই এখন আলোচনা। নেটিজেনদের দাবি, সিনেমার প্রমোশনে এভাবেই নায়িকাদের সঙ্গে কেয়ারিং ফেস দেখিয়ে পাবলিসিটি স্টান্ট করছেন দেব। উল্লেখ্য, এ সিনেমার প্রযোজক দেব নিজেই।

সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার সেই বিশেষ অনুষ্ঠানের ভিডিও ও তাঁদের মুহূর্ত ভাইরাল হতেই এমন সমালোচনা শুরু হয়। একটি ভিডিওতে দেখা যায়, দেবের দুই পাশে দুই নায়িকা শুভশ্রী ও ইধিকা। প্রথমে শুভশ্রী হাতে টিস্যু নিয়ে কপালে কিছু একটা মুছছিলেন। তখন দেব নিজে টিস্যু হাতে নিয়ে শুভশ্রীর কপাল যত্ন করে মুছে দেন। একই কাজ করেন পাশে থাকা ইধিকার সঙ্গেও, টিস্যু দিয়ে তাঁর কপাল মুছে দেন।

এ দৃশ্য অনেকের কাছে মিষ্টি ও দেবকে কেয়ারিং পারসন হিসেবে ধরা দিলেও নেটিজেনদের একাংশ এ নিয়ে তীব্র সমালোচনা করছেন। সমালোচনা বেড়েছে তখন, যখন ভরা মঞ্চে শুভশ্রীকে হাঁটু গেড়ে হাতে চুমু খান দেব। বিষয়টিকে মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলোর মন্তব্যের ঘরে অনেকেই দেবের এ কাণ্ডকে স্রেফ ‘নাটক’ ও ‘পাবলিসিটি স্টান্ট’ বলে আখ্যা দিচ্ছেন।

একজন লিখেছেন, ‘নাটকের শেষ নেই’। আরেকজন মন্তব্য করেছেন, ‘দেব, শাহরুখ হওয়ার চেষ্টা করো না, তুমি পারবে না হতে, তোমায় প্লেবয় লাগছে সিরিয়াসলি’। ছবির প্রমোশনে দুই নায়িকার প্রতি দেবের এমন আচরণ নিয়ে সমালোচনা করে আরেকজন লিখেছেন, ‘নেকামো আর গেল না, সিনেমা চালানোর জন্য কী না করতে পারে এরা আর এক সাথে কাজ’।

এমনকি কেউ কেউ দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রের প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তুলেছেন, ‘রুক্মিণী দিদি কিছু বলছে না?’ এ ছাড়া ‘পাবলিসিটি স্টান্ট এবং নাটক করেও মুভি চলবে না সে যতই ঢং করো’—এমন কটাক্ষও ধেয়ে এসেছে দেবের দিকে। আবার শুভশ্রীকেও ছাড়েননি নেটিজেনরা। একই কটাক্ষ ছোড়া হয়েছে দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর দিকেও। কেউ কেউ তাঁদের এই রসায়নকে প্রকাশ্যে ‘পরকীয়া’ বলেও মন্তব্য করছেন।

প্রসঙ্গত, এ ছবি দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে দেবের। তাই ছবিটি নিয়ে তাঁর প্রত্যাশাও অনেক। আশা করা যাচ্ছে, বক্স অফিসে একাধিক বাংলা ছবির রেকর্ড ভেঙে দেবে ‘দেশু ৭’। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ অ্যাকশন-রোমান্টিক সিনেমা।

উল্লেখ্য, ২০০৯ সালে রাজ চক্রবর্তী নির্মিত ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রীর অনস্ক্রিন জুটির শুরু এবং সেই সঙ্গে তাঁদের প্রেমের গোড়াপত্তন ঘটে। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-এর মতো টানা কয়েকটি হিট সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কিন্তু ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পরপরই এ জুটির সম্পর্কে ফাটল ধরে এবং তাঁরা আলাদা হয়ে যান। প্রেম ভাঙার পর ২০১৫ সালে তাঁরা ‘ধূমকেতু’ সিনেমায় আবারও জুটি বাঁধেন, যা দীর্ঘ প্রায় এক দশক আটকে থাকার পর ২০২৫ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন এবং অন্যদিকে দেব মডেল ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বাস্তব জীবনের এই দীর্ঘ বিচ্ছেদ ও দূরত্বের পর রুপালি পর্দায় তাঁদের নতুন কাজ ‘দেশু ৭’-এর গল্প যেন তাঁদের সেই বাস্তবের ছায়াই ধারণ করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

বিস্তারিত কমেন্টে