শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪৯:১২
শিরোনাম
● আজ বিশ্ব বিড়াল দিবস ● ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● আজ বিশ্ব বিড়াল দিবস ● ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

বাঘাইছড়িতে বৃত্তি পেল ৬৬ শিক্ষার্থী, ৮ জনকে আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:২২
শেয়ার: mail
বাঘাইছড়িতে বৃত্তি পেল ৬৬ শিক্ষার্থী, ৮ জনকে আর্থিক অনুদান

রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদানও দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর) শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাঘাইছড়ির উদ্যোগে আয়োজিত ‘শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব প্রদান করা হয়।

সংসদের সমন্বয়ক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আব্দুল বারী।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের সদস্য, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বাঘাইছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। নির্বাচিতদের মধ্যে ৮ জন ট্যালেন্টপুল, ২৮ জন এ গ্রেড এবং ৩০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে এককালীন আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অতিথিরা বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শহীদ হালিম লিয়াকতের স্মৃতি ধারণ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর জীবনে উৎসাহ ও স্বীকৃতির গুরুত্ব অনেক। একটি বৃত্তি হয়তো আর্থিকভাবে ছোট সহায়তা, কিন্তু শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীদের এ অর্জনকে সামনে রেখে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে বিল্টু চাকমা বলেন, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা এবং তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাঘাইছড়িতে বৃত্তি পেল ৬৬ শিক্ষার্থী, ৮ জনকে আর্থিক অনুদান

বিস্তারিত কমেন্টে