মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন জিম ক্যারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:৪০
শেয়ার: mail
৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন জিম ক্যারি

৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করেছেন হলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন দ্য মাস্ক ও ব্রুস অলমাইটিখ্যাত এই অভিনেতা।

লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন জিম ক্যারির মুখপাত্র।

মিন আহর বয়স ৩২ বছর। তবে বিয়ের সঠিক তারিখ ও অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জিম ক্যারি। তাই বিয়ের আয়োজনও ছিল বেশ ব্যক্তিগত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় জিম ক্যারি ও মিন আহকে। প্যারিসে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। ওই অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক সিজার পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের বক্তব্যে মিন আহকে বিশেষভাবে উল্লেখ করেন জিম। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মিন আহকে নিজের বিশেষ সঙ্গী হিসেবে উল্লেখ করেন তিনি।

এটি জিম ক্যারির তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের একটি মেয়ে রয়েছে, জেন এরিন ক্যারি।

১৯৯৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৬ সালে ডাম্ব অ্যান্ড ডাম্বার সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম ক্যারি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে সেই সম্পর্কের ইতি ঘটে। ১৯৯৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

কে এই মিন আহ?

লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী অভিনেত্রী ও শিল্পী মিন আহ। জিম ক্যারির তুলনায় তিনি বরাবরই অনেকটা আড়ালে থেকেছেন। তাঁর অভিনয়জীবন ও ব্যক্তিগত পরিচয় নিয়েও প্রকাশ্যে খুব বেশি তথ্য নেই।

তবে জিম ক্যারির সঙ্গে সম্পর্কের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিজার অ্যাওয়ার্ডসের পর থেকেই আলোচনায় আসেন মিন আহ। ওই অনুষ্ঠানে জিমের মেয়ে জেন ও নাতি জ্যাকসনের পাশেই বসেছিলেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন জিম ক্যারি

বিস্তারিত কমেন্টে