জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল, তাদের ফেরাতে চাইছে একটি দল।
শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, সরকার অত্যন্ত কঠোর। যারা সরকারের সরলতাকে কাজে লাগিয়ে এমন কাজ করতে চাইছে, তাদের বিরুদ্ধে সরকার আরও কঠোর হবে।
এ সময় দেশজুড়ে সব সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, জাতীয় সংসদে সব সমস্যার সমাধান হবে। তবে রাস্তায় কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।
kalprakash.com/IM