বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৪৫:১২
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

মাঝআকাশে ১৭৪ প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
মাঝআকাশে ১৭৪ প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি

মাঝআকাশে ভয়াবহ হামলার পরও অসীম সাহসিকতায় বিমান নিয়ন্ত্রণে রেখে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর আহত অবস্থায়ও হামলাকারী সহপাইলটকে প্রতিহত করে বড় ধরনের দুর্ঘটনা ঠেকানোয় তাঁকে ‘সত্যিকারের বীর’ হিসেবে উল্লেখ করেছেন মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, চরম বিপদের মধ্যেও গুরুতর আহত অবস্থায় অন্যদের জীবন রক্ষায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার অসীম সাহস ও অটল সংকল্প দেখিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ককপিটে রক্তাক্ত অবস্থায় থেকেও সহপাইলটের আক্রমণ প্রতিহত করে মাচ্ছার যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে প্রতিটি ভারতীয় গর্বিত। তাঁর দৃঢ়তা ও সঠিক সিদ্ধান্তের কারণেই মাঝআকাশে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বহু যাত্রীর জীবন রক্ষা পেয়েছে। মারাত্মক আহত এই পাইলটের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করে প্রার্থনাও জানিয়েছেন মোদি।

ঘটনাটি ঘটে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ বিমানে। উড্ডয়নের পর প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় সহপাইলট বিমানটিকে দ্রুত নিচে নামাতে শুরু করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাচ্ছার তাঁকে বাধা দিতে গেলে সহপাইলট তাঁর ওপর ছুরি নিয়ে হামলা করেন। একাধিকবার ছুরিকাঘাতে গুরুতর আহত হলেও ১৩ বছরের অভিজ্ঞ এই পাইলট পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে কৌশলে ককপিটের দরজা খুলে দেন তিনি। এরপর বিমানের সামনের দিকের যাত্রীরা ককপিটে প্রবেশ করে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ঘটনার পর ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাঝআকাশে ১৭৪ প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি

বিস্তারিত কমেন্টে