সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৯:৪৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন

দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে মধুমুড়া যুব সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) মধুমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের আলোচনা ও মতবিনিময় সভায় নতুন কমিটি ঘোষণা এবং সংগঠনের গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে মোঃ ইঞ্জিনিয়ার আবু ইউসুফ গাজীকে সভাপতি, মোঃ ইমন কবির (বিল্লাল)কে সিনিয়র সহসভাপতি, মোঃ মাহিউদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক এবং মোঃ ইমরান সরকারকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

এ ছাড়া কমিটিতে একাধিক সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা ভুইয়া, তমিজ উদ্দিন, আলী আহাম্মদ, খালেক মেম্বার সরকার, মাওলানা আবুল কালাম আজাদ, মোহর আলী মেম্বার, গোলাম মোস্তফা, মনছুর ভুইয়া, আক্তার হোসেন, মনির ভুইয়া, জসিম উদ্দীন, বাচ্চু মিয়া, নুরুল ইসলাম সরকার, নাছির উদ্দিন, নাজির ভুইয়া, বিল্লাল কবির ইমন, জহির ভুইয়া, মমিন সরকার, সবুজ, নাহিদ সরকার, জিহাদ, সাহিন সরকার, তানভির সরকার ও মেহেদী সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যুবসমাজের সদস্যরা।

মোঃ গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটি মাদক, সন্ত্রাস, জুয়া ও অপরাধবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা, ক্রীড়া ও শরীরচর্চা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটির নেতারা মধুমুড়া গ্রামের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে