রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৫:৪৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬
শেয়ার: mail
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমের জন্য একটি সমন্বিত (অল-ইনক্লুসিভ) প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ নতুন ব্যবস্থার আওতায় বিদেশি হজযাত্রীদের সেবা দেওয়া হজ এজেন্সিগুলো এখন থেকে আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবার জন্য আলাদাভাবে একাধিক চুক্তি না করে একটি মাত্র চুক্তির মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে। বিদেশি হজ এজেন্সি এবং হজযাত্রী বিষয়ক দপ্তরগুলো ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ আবেদন জমা দিতে পারবে। এর মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে নিজ দেশে ফেরা পর্যন্ত সব সেবা নিশ্চিত করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগের ফলে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের চুক্তিভিত্তিক সম্পর্ক স্পষ্ট হবে। মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, খাবার ও পবিত্র স্থানের সেবা—এই চার প্রধান ক্ষেত্রের বাইরেও এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত কিছু ঐচ্ছিক সুবিধা যুক্ত করতে পারবে। ২০২৪ সালের জুনে চালু হওয়া নুসুক মাসার ব্যবস্থার ওপর ভিত্তি করে এ নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আগে আলাদা থাকা চুক্তি প্রক্রিয়াগুলোকে একটি একক কাঠামোর অধীনে এনেছে।

সৌদি আরবের ভিশন ২০৩০ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবেই এ আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, সর্বশেষ হজ মৌসুমে অংশ নেওয়া মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজযাত্রীর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জনই ছিলেন বিদেশি। ২০৩০ সালের মধ্যে ওমরাহ পালনকারীদের সক্ষমতা ৩ কোটিতে উন্নীত করা এবং হজ ও ওমরাহ পালনকারীদের সন্তুষ্টির হার ৯০ শতাংশে নেওয়ার লক্ষ্যেই এ সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।

সূত্র: আরব নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

বিস্তারিত কমেন্টে