মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৮:৫১
শিরোনাম
● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম। এ সময় দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িসহ স্বর্ণ পাচারের অভিযোগে রিপনকে আটক করা হয়।

জব্দ করা স্বর্ণের মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। অন্যান্য মালামালসহ মোট জব্দ মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

বিস্তারিত কমেন্টে