রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৯:২৯
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

মায়ের ক্যানসার চিকিৎসায় ৫ লাখ টাকা দরকার, সহায়তা চান রাবি ছাত্রী

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
মায়ের ক্যানসার চিকিৎসায় ৫ লাখ টাকা দরকার, সহায়তা চান রাবি ছাত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের ছাত্রী তামান্না ইয়াসমিনের মা সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখ ক্যানসার) আক্রান্ত। চিকিৎসকের হিসাব অনুযায়ী, সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন, যা তামান্নার ক্ষুদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। তাই তিনি এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মাকে বাঁচাতে সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

তামান্না বলেন, গত ৮ সেপ্টেম্বর তাঁর মা সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত বলে শনাক্ত হন। বর্তমানে তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে (স্টেজ-৩) রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর মায়ের নিয়মিত কেমোথেরাপি এবং পরে কেমোথেরাপির পাশাপাশি রেডিয়েশন থেরাপি নিতে হবে।

গত ১৯ সেপ্টেম্বর রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তাঁর মায়ের প্রথম কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রতি ২১ দিন পরপর কেমোথেরাপি দিতে হবে। পরবর্তী সময়ে কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি একসঙ্গে চালিয়ে যেতে হবে।

তামান্না জানান, তাঁর বাবা অবসরপ্রাপ্ত সাধারণ কর্মচারী। বর্তমানে তিনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ। ফলে পরিবারের সীমিত আর্থিক সামর্থ্য দিয়ে মায়ের দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় মায়ের চিকিৎসা চালিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তামান্না। পাশাপাশি মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

তামান্না বলেন, মায়ের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কেউ আর্থিকভাবে সহায়তা করতে না পারলেও আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সহযোগিতা পাঠানোর মাধ্যম

বিকাশ (পার্সোনাল): 01999666617
রকেট (পার্সোনাল): 015160866610

ব্যাংক হিসাব
অ্যাকাউন্টের নাম: TAMANNA YESMIN
অ্যাকাউন্ট নম্বর: 20501136700382604
ব্যাংক: ইসলামী ব্যাংক লিমিটেড
শাখা: আলুপট্টি, রাজশাহী

যোগাযোগ: 01516086661

এ ছাড়া তামান্না নিজের তৈরি কিছু শিল্পকর্ম বিক্রি করে সেই অর্থ মায়ের চিকিৎসায় ব্যয় করতে চান। তাঁর শিল্পকর্ম কিনে চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মায়ের ক্যানসার চিকিৎসায় ৫ লাখ টাকা দরকার, সহায়তা চান রাবি ছাত্রী

বিস্তারিত কমেন্টে