সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৪০:১৮
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

গবাদিপশু পালনের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের শিক্ষাসফর

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮
শেয়ার: mail
গবাদিপশু পালনের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের শিক্ষাসফর

পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৩১তম ব্যাচের গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তি উপলক্ষে আনন্দঘন শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। কোর্স শেষে ৪০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এ আনন্দ ভ্রমণ ও ব্যবহারিক শিক্ষা সফরের আয়োজন করা হয়।

আজ সকাল ৯টায় পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে নির্ধারিত গাড়িযোগে শিক্ষার্থীরা শিক্ষাসফরের উদ্দেশ্যে রওনা হন।

বাগেরহাটের গুরুত্বপূর্ণ দুটি সরকারি খামার—মহিষ উন্নয়ন ও প্রজনন খামার এবং আঞ্চলিক হাঁস গবেষণা ও প্রজনন খামার—ছিল এ সফরের মূল কেন্দ্রবিন্দু। প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞান আরও শাণিত করার পাশাপাশি খামারগুলো পরিদর্শনের মাধ্যমে বাস্তবভিত্তিক বা প্র্যাকটিক্যাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিই ছিল এ ভ্রমণের প্রধান উদ্দেশ্য।

গত তিন মাসের প্রশিক্ষণকালীন পথচলায় শিক্ষক ও কর্মকর্তাদের স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা। খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতা তাদের ভবিষ্যৎ জীবন গঠন এবং দক্ষ উদ্যোক্তা হতে সহায়ক হবে বলে তারা জানান।

বিশেষ করে শিক্ষার্থীরা পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট সব শিক্ষকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রশিক্ষকরা বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন এবং একজন দক্ষ প্রশিক্ষণার্থী ও জনশক্তি হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেছেন।

শিক্ষাসফরে সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন সুরাত আলী, সিনিয়র প্রশিক্ষক; এইচ. এম. আহসান আকীব সুজন; রুহুল আমিন সেখ, প্রদর্শক এবং কাইয়ুম খান, প্রদর্শক।

শিক্ষাসফর শেষে শিক্ষার্থীরা এ আয়োজনকে তাদের প্রশিক্ষণ জীবনের অন্যতম প্রাপ্তি ও আনন্দদায়ক অভিজ্ঞতা বলে অভিহিত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গবাদিপশু পালনের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের শিক্ষাসফর

বিস্তারিত কমেন্টে