সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৭:৪৫
শিরোনাম
● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয়

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০
শেয়ার: mail
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু আজ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ আজ রোববার (২৭ সেপ্টেম্বর) শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারক অনুযায়ী এই আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শিক্ষার্থী ছাড়াও প্রথম ধাপে আবেদন না করা কিংবা পছন্দ অনুযায়ী কোনো কলেজ না পাওয়া শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবে। এ ছাড়া প্রথম ধাপে মনোনীত হয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে ব্যর্থ হওয়া, ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরাও পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছে।

আবেদনকারীদের সমন্বিত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে নির্ধারিত নির্দেশনা মেনে আবেদন সম্পন্ন করতে হবে। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দেওয়া যাবে।

প্রথম ধাপে আবেদন করেও সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে আবেদন ফি (২২০ টাকা) দিতে হবে না। তারা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে পুনরায় কলেজ পছন্দক্রম নির্ধারণ বা সংশোধন করতে পারবে। তবে নতুন আবেদনকারীদের প্রচলিত নিয়মেই ফি পরিশোধ করতে হবে।

পরবর্তী সময়সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হবে। নিশ্চায়নের জন্য সময় থাকবে ১ থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায় এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

সমন্বয় কমিটি জানিয়েছে, ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ও নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া শিক্ষার্থীদের কোটার তথ্য যথাযথভাবে যাচাই করে নির্ভুল আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু আজ

বিস্তারিত কমেন্টে