সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৩৫:৪১
শিরোনাম
● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক

কুবির সিন্ডিকেটে তিন নতুন সদস্য মনোনয়ন

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
কুবির সিন্ডিকেটে তিন নতুন সদস্য মনোনয়ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাঁদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

নতুন তিন সদস্যের মধ্যে দুজনকে ডিন ক্যাটাগরিতে এবং একজনকে অধ্যাপক ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, সিন্ডিকেটের বিধি অনুযায়ী ডিন ক্যাটাগরি থেকে দুজন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার নিয়ম রয়েছে। সে অনুযায়ী অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী ও অধ্যাপক ড. রেজাউল করিমকে সদস্য করা হয়েছে। পাশাপাশি অধ্যাপক ক্যাটাগরি থেকে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবির সিন্ডিকেটে তিন নতুন সদস্য মনোনয়ন

বিস্তারিত কমেন্টে