বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৫:০২
শিরোনাম
● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প

মিরপুরে ক্লিনিকে হামলা-লুটপাটে গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
মিরপুরে ক্লিনিকে হামলা-লুটপাটে গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় নাম থাকা অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও কেন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কোনো ধরনের গাফিলতি ছিল কি না এবং তারা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি জানান, বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধীর পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় নেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে। মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ ক্লিনিক কর্তৃপক্ষের।

এ ঘটনায় পরদিন শাহ আলী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় হানিফ মিয়াসহ অজ্ঞাত প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। পরে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিকের একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা স্থাপনা ভেঙে ফেলা হয়। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে ডিএমপি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিরপুরে ক্লিনিকে হামলা-লুটপাটে গ্রেপ্তার ৪

বিস্তারিত কমেন্টে