বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণের ১৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদকে আহ্বায়ক এবং মো. কবির হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সাঈদ মোহাম্মদ নোমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের উপস্থিতিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির অনুমোদনে কমিটিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।