বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২০:৩৩
শিরোনাম
৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা

গৌরী পাশে থাকলেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০
শেয়ার: mail
গৌরী পাশে থাকলেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পাশে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী গৌরী খান, তারপরও মুখ মোছার জন্য ব্যক্তিগত ম্যানেজার পূজা দাদলানির ওড়নাকে বেছে নিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি এমন একটি ভিডিও নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে প্রশংসার জোয়ার।

ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজা প্যান্ডেলে, যেখানে সপরিবারে হাজির হন শাহরুখ। সেখানে পূজা-অর্চনার পাশাপাশি এক অন্যরকম হৃদ্যতার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

লালবাগচা রাজায় গণেশ দর্শনের এই বিশেষ অনুষ্ঠানে শাহরুখ খানের পরনে ছিল নীল রঙের একটি ঐতিহ্যবাহী কুর্তা। তাঁর মেয়ে সুহানা খান সবুজ রঙের প্রথাগত পোশাকে বাবার পাশে উপস্থিত ছিলেন এবং স্ত্রী গৌরী খান বেছে নিয়েছিলেন হলুদ রঙের এথনিক পোশাক।

ভাইরাল ভিডিওতে ম্যানেজার পূজার ওড়না ব্যবহারের দৃশ্যটি নেটিজেনদের নজর কাড়তেই ইতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে ব্যতিক্রমী এক বন্ধুত্বের নজির হিসেবে উল্লেখ করেন এবং মন্তব্য করেন যে পূজা দাদলানি কেবল ম্যানেজার নন, পরিবারেরই একজন সদস্য। এ ছাড়া অনেকে এই মুহূর্তকে যত্নশীল ও চমৎকার বলেও প্রশংসা করেন।

চলতি বছরের গণেশ উৎসব উপলক্ষে লালবাগচা রাজায় দর্শনে আসা বলিউড তারকাদের মধ্যে কেবল শাহরুখের পরিবারই ছিল না। তাঁর পাশাপাশি হিন্দি চলচ্চিত্রজগতের আরও অনেক খ্যাতনামা তারকাকে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে, যাঁদের মধ্যে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি এবং সিদ্ধার্থ মালহোত্রাসহ বলিপাড়ার আরও অনেকে।

চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে এক আড্ডায় নিজের বাড়ির গণেশ চতুর্থী উদ্‌যাপন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন শাহরুখ। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর স্ত্রী আরতি ও প্রার্থনা করেন এবং রাতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। বাচ্চা ও বন্ধুরা মিলে সময় কাটান এবং এটি খুবই সাধারণ ও পারিবারিক একটি আয়োজন বলে তিনি জানান।

শাহরুখ খানকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের নতুন চলচ্চিত্র ‘কিং’-এ অভিনয় করতে দেখা যাবে। বহুল প্রতীক্ষিত এই ছবিটি চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গৌরী পাশে থাকলেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ

বিস্তারিত কমেন্টে