মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৪৪:০৬
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, কোন গ্রেডে কত বাড়ল বেতন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯
শেয়ার: mail
নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, কোন গ্রেডে কত বাড়ল বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা গেছে, বেতন বৃদ্ধির শতাংশ হিসাবে বেশ কিছু গ্রেডের চাকরিজীবীরা বেশি সুবিধা পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয় থেকে গত ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জাতীয় পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হলেও তা আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন বিশ্লেষণে আরও দেখা গেছে, বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা।

গ্রেডভিত্তিক মূল বেতনের পরিবর্তন নিচে দেওয়া হলো—

  • ১ম গ্রেড: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা। বেতন বেড়েছে ১০০ শতাংশ।
  • ২য় গ্রেড: ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।
  • ৩য় গ্রেড: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।
  • ৪র্থ গ্রেড: ৫০ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে।
  • ৫ম গ্রেড: ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা।
  • ৬ষ্ঠ গ্রেড: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা।
  • ৭ম গ্রেড: ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা।
  • ৮ম গ্রেড: ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৬ হাজার টাকা।
  • ৯ম গ্রেড: ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা।
  • ১০ম গ্রেড: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা।
  • ১১তম গ্রেড: ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা।
  • ১২তম গ্রেড: ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা।
  • ১৩তম গ্রেড: ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা।
  • ১৪তম গ্রেড: ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা।
  • ১৫তম গ্রেড: ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা।
  • ১৬তম গ্রেড: ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা।
  • ১৭তম গ্রেড: ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা।
  • ১৮তম গ্রেড: ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা।
  • ১৯তম গ্রেড: ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা।
  • ২০তম (সর্বনিম্ন) গ্রেড: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।

নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর হবে। তবে কর্মচারীরা শুরুতেই বর্ধিত বেতনের পুরো অংশ পাবেন না। গত জুলাই থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত নবম থেকে ওপরের গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। এ সময়ের মধ্যে ২০তম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মচারীরা পাবেন মূল বেতনের ৫০ শতাংশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, কোন গ্রেডে কত বাড়ল বেতন

বিস্তারিত কমেন্টে