মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১২:০৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ভোজগাতীতে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে রাস্তা সংস্কার

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
ভোজগাতীতে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে রাস্তা সংস্কার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাথালিয়া সরদারপাড়ায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কারকাজ শুরু হয়। এ সময় বালু ও ইটের ব্যবস্থা করে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি নিজেও সংস্কারকাজে অংশ নেন।

প্রায় ১৫ জনের সম্মিলিত প্রচেষ্টায় জুমার আজানের আগেই সংস্কারকাজ শেষ হয়। এতে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

মো. শামীম হোসেন বলেন, এলাকাবাসী বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকালে বালু ও ইটের ব্যবস্থা করা হয় এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তাটির সংস্কারকাজ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তাটি এখন জনগণের চলাচলের উপযোগী হবে।

তিনি আরও বলেন, তারা সাধ্যমতো ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করছেন। এলাকাবাসীর সহযোগিতা পেলে আমৃত্যু মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভোজগাতীতে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে রাস্তা সংস্কার

বিস্তারিত কমেন্টে